কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এমন ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না : ভিপি প্রার্থী ইমি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আইন ভাঙার অভিযোগ তুলেছেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেছেন, ‘এমন ঘটনাকে কোনোভাবে মেনে নেয়া যায় না।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘ভোট গণনার সময় যেখানে কোনো প্রার্থী থাকার কথা নয়, সেখানে প্রার্থীর উপস্থিতি আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ। এরপর সেই প্রার্থীর দেখানো পথে অন্যরাও কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালাল। কিন্তু দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পড়ে যদি আমরা এরকম আইনকে অমান্য করি, তাহলে সেটা দেশকে একটি বাজে মেসেজ দেয়।’

তিনি আরও বলেন, ‘দুটি দলের নেতাকর্মীদের বহিরাগত সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে মুখোমুখি অবস্থান নিয়েছেন। প্রশাসনের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, সহিংস অবস্থা তৈরি হয়েছে।’

এ সময় একই প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, ‘সাদিক কায়েম ভোট গণনার সময় কেন্দ্রে প্রবেশ করেছেন। এটা অন্য কোনো প্যানেলের প্রার্থী করেন নাই।’

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন জাবির আহমেদ জুবেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X