মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বাঁধন-এর সভাপতি উম্মে মাবুদা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মাবুদা সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মনোনয়ন নেওয়ার পরে মাবুদা বলেন, প্যানেলভিত্তিক রাজনীতি আমি পছন্দ করি না, কারণ সেখানে ব্যক্তিগত মতামতের চেয়ে দলীয় স্বার্থই মুখ্য। ছাত্র সংসদ হওয়া উচিত স্বাধীন মত প্রকাশের জায়গা, রাজনৈতিক এজেন্ডার বাহক নয়। শিক্ষার্থীদের স্বার্থে স্বাধীনভাবে কাজ করতে চাই- তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

জকসু নির্বাচনে অনুপ্রেরণার কথা জানিয়ে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি- প্রার্থীরা পজিটিভভাবে প্রচারণা চালায়, পেপার বিলায়, ভোট চায়। পুরো ক্যাম্পাসে এক ধরনের উৎসবমুখর, ঈদের মতো আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সেই দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই আমি জকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি।

তিনি বলেন, আমি বেশ কিছু সংগঠনে নেতৃত্ব দিয়েছি। বর্তমানে ‘বাঁধন’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বিএনসিসিতে সার্জেন্ট ছিলাম। এসব অভিজ্ঞতা আমাকে নেতৃত্বের ভিত গড়ে দিয়েছে। স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া, পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং একটি টিমকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সক্ষমতা সেখান থেকেই তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X