মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান
ছবি : সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

রোববার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সংশ্লিষ্ট আইনের সকল বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাজীবনে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্সে রেকর্ড মার্কস নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। কানাডার ডালহৌসি ইউনিভার্সিটি থেকে তিনি ফাইন্যান্স ও মার্কেটিংয়ে ডাবল মেজরসহ এমবিএ সম্পন্ন করেন, যেখানে তিনি শীর্ষ এক শতাংশ গ্র্যাজুয়েটদের মধ্যে (সর্বোচ্চ গ্রেড নিয়ে) অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ ৩৫ বছরের একাডেমিক ক্যারিয়ারে অধ্যাপক ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তিন বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিছু সময়ে ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়— নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আইইউবিসহ একাধিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান করেছেন।

গবেষণা ও প্রকাশনায় তিনি নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছেন। ৪টি বিদেশি আর্টিকেল, তিনটা রিসার্চ মনোগ্রাফসহ ৩৫টিরও বেশি প্রকাশনা রয়েছে তার। ড. মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে একাধিক শিক্ষার্থী এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি শিল্প খাতেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক এবং স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। বিভিন্ন সময়ে তিনি ঢাকার বেশ কিছু প্রখ্যাত কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নর্থ সাউথ সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X