মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাউবির ITVET-এর প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. শামীম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে নবপ্রতিষ্ঠিত Institute of Technical and Vocational Education and Training (ITVET)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন শামীম। বর্তমানে তিনি বাউবির ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক শামীম বলেন, দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ দক্ষতার ঘাটতির কারণে বেকার হয়ে আছে। এটি শিল্প খাতের বাস্তব চাহিদার সঙ্গে বিদ্যমান শিক্ষাব্যবস্থার ফারাককে স্পষ্টভাবে তুলে ধরে। এই পরিস্থিতিতে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এখন জাতীয় অগ্রাধিকার।

তিনি আরও যোগ করেন, ITVET-এর মূল লক্ষ্য হলো যুবসমাজকে শিল্প-চাহিদাসম্পন্ন দক্ষতায় সজ্জিত করা, শিক্ষা থেকে কর্মসংস্থানে কার্যকর সংযোগ তৈরি করা এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য সমান প্রশিক্ষণ সুযোগ নিশ্চিত করা। এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি হবে, যা দেশের কর্মসংস্থান ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় অধ্যাপক শামীম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক শামীমের দক্ষতা, সততা এবং অভিজ্ঞতার মাধ্যমে ITVET দেশের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষায় একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X