জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের
ছবি : সংগৃহীত

বিশেষ বৃত্তি ও আবাসন সংকট সমস্যাসহ ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

তাদের দাবিসমূহ হলো ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দিতে হবে। অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে। ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, এ ক্ষেত্রে কোনো গড়িমসি চলবে না এবং কোনো বিড়ম্বনা না করে নির্ধারিত সময়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই অর্থ বছরের শুরু থেকে আবাসন ভাতা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। উপর্যুক্ত দাবিগুলো বাস্তবায়ন শিক্ষার্থীদের নিরাপত্তা, দৃঢ় মনোবল ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত জরুরি। বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় জবি শিবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X