মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

গ্রেপ্তার তিন মাদককারবারি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার তিন মাদককারবারি। ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত সোমবার (৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন— মো. মোস্তফা (৫০), ৮ নং ফুলকোচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম (৫২) এবং মো. মিনহাজ উদ্দিন (৪১)।

জানা গেছে, মেলান্দহ উপজেলার ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকী সিঙ্গের কান্দা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হওয়ায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত নেতার দ্রুত বহিষ্কার দাবি করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, অভিযুক্ত জাহাঙ্গীর আলমের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে না। তাই অভিযোগের সত্যতা বিবেচনায় নিয়ে দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সেলিম মিঞা জানান, অপরাধীদের দলে কোনো ঠাঁই হবে না। সে যেই হোক। আমরা দ্রুত সময়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব এবং বহিষ্কারপত্র প্রস্তুত হচ্ছে।

জামালপুর জেলা ডিবি পুলিশের ওসি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পরলেন পাইলট 

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

১০

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

১১

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১২

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

১৩

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

১৪

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

১৫

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

১৬

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১৭

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১৮

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১৯

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

২০
X