আসাদুল্লাহ আল গালিব
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বাড়ি ফেরা হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫১ আনসার সদস্যের

নজরুল বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা। ছবি : কালবেলা
নজরুল বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা। ছবি : কালবেলা

ঈদ মানেই ঘরে ফেরা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। তবে এই আনন্দ সবার ভাগ্যে জোটে না। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫১ জন আনসার সদস্য এবারের ঈদে বাড়ি ফিরতে পারেননি। দায়িত্ব পালনের জন্য তাদের থাকতে হয়েছে ক্যাম্পাসেই।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ৬৪ জন আনসার সদস্য কর্মরত। এর মধ্যে অধিকাংশই ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি। ফাঁকা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে দিনরাত দায়িত্ব পালন করছেন তারা।

ঈদের ছুটিতে শিক্ষার্থীরা বাড়ি ফিরলে ক্যাম্পাসজুড়ে নেমে আসে নীরবতা। খালি হয়ে যায় হল, নিস্তব্ধ হয়ে পড়ে করিডোর ও ক্যান্টিন। তবে এই নির্জনতার মধ্যেও নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় থাকেন আনসার সদস্যরা।

নজরুল বিশ্ববিদ্যালয়ের আনসার কমান্ডার মো. সুজানুর রহমান সুজন বলেন, ‘ঈদে পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছা করে। খারাপ তো লাগেই। কিন্তু দায়িত্ব আছে। আমরা থাকি বলেই অন্যরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে। তারপরও মনে হয়, যদি একবার পরিবারের সঙ্গে বসে খেতে পারতাম।’

নিরাপত্তাকর্মী মো. রুবেল হোসেন বলেন, ‘কষ্ট হয়, তবে গর্বও আছে। দেশের জন্য কাজ করছি। মানুষের নিরাপত্তা দিচ্ছি, এটাই বড় বিষয়।’

আরেক আনসার সদস্য মো. বকুল হোসেন বলেন, ‘ঈদের দিন বাড়ির কথা বেশি মনে পড়ে। ফোনে দেখি সবাই একসঙ্গে আছে, কিন্তু আমি থাকি না তখন খারাপ লাগে। তবে ক্যাম্পাসে আমাদের জন্য ঈদ বোনাস এবং দাওয়াতের আয়োজন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, ‘প্রয়োজনের তুলনায় আনসার সদস্য কম থাকায় অনেককেই ক্যাম্পাসে থেকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তবে ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে তারা যেভাবে দায়িত্ব পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই ত্যাগেই ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে।’

ঈদের দিনে যখন চারপাশে আনন্দ-উৎসব চলে, তখন এই আনসার সদস্যরা নীরবে দায়িত্ব পালন করেন। সীমিত আয়োজনের মধ্যেই সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেন ঈদের সময়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X