

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে পর্তুগিজদের প্রতিপক্ষ নাইজেরিয়া। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টুতে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
পর্তুগাল-নাইজেরিয়ার ম্যাচ ছাড়াও আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
ফুটবল
প্রীতি ফুটবল
পর্তুগাল-নাইজেরিয়া
রাত ১টা ৪৫ মিনিট, সরাসরি
সনি টেন ২
ইংল্যান্ড-কোস্টারিকা
রাত ২টা, সরাসরি
সনি টেন ১