স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

মিশেল প্লাতিনি ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
মিশেল প্লাতিনি ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করলেন উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। কিংবদন্তি ফুটবলার বর্তমান ফিফা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন ফ্রান্সের আদালতে। তার অভিযোগ, ২০১৬ সালে তাকে ফিফা সভাপতি হতে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছিল। ইনফান্তিনো-সহ পাঁচ ফুটবল কর্তার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছেন ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার প্লাতিনি।

সেপ ব্লাটারের পরবর্তী ফিফা সভাপতি হিসাবে প্লাতিনিকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু দেখা যায়, ব্লাটারের একটি আর্থিক লেনদেনের সঙ্গে প্লাতিনির নাম জড়িয়ে তাকে ২০১৬ সালে ফিফা সভাপতি হতে বাধা দেওয়া হয়। পরবর্তী কালে ২০১৫ সালে ফিফার এথিক্স কমিটি প্লাতিনিকে আট বছরের জন্য নির্বাসনে পাঠায়। ফলে তার আর ফিফা সভাপতি হওয়া হয়ে ওঠেনি। কোর্ট অফ আরবিট্রেশন সেই শাস্তির মেয়াদ কমিয়ে চার বছরের করে দেয়। কিন্তু পরবর্তী কালে সুইজারল্যান্ডের আদালত তাকে আর ব্লাটারকে নির্দোষ ঘোষণা করে।

সেই সময় তার ফিফা সভাপতি হতে যারা বাধা দিয়েছিলেন, সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পথে মামলা করলেন প্লাতিনি। আর তিনি এমন একটা সময় মামলার জন্য বেছে নিয়েছেন যে সময় সারা বিশ্বের চোখ রয়েছে ফিফার উপর। আইনজীবী অলিভিয়ের বালেতোলি অভিযোগ করে বলেছেন তাদের বিরুদ্ধেই এই মামলা করা হয়েছে, যারা সেই সময় প্লাতিনিকে বাধা দিয়েছেন।

এমনকি, বালেতোলি ও তার মক্কেল প্লাতিনি মনে করছেন তাকে বাধা দেওয়ার মানুষকে কৌশলে নেতৃত্ব দিয়েছেন বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো। ফলে তার বিরুদ্ধেই মামলা করা হয়েছে। প্লাতিনির আইনজীবী আরও মনে করেন, সেই বাধা না পেলে ফিফা সভাপতি হতে কোনও সমস্যাই হত না প্লাতিনির। এখনও পর্যন্ত ইনফান্তিনো এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X