রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হাবিপ্রবিসাসের সভাপতি তালহা, সম্পাদক রাফিউল

বাঁ থেকে সভাপতি তালহা হাসান ও সাধারণ সম্পাদক মো. রাফিউল হুদা। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি তালহা হাসান ও সাধারণ সম্পাদক মো. রাফিউল হুদা। ছবি : সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সময়ের কণ্ঠস্বর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। সোমবার (২০ এপ্রিল) ভোট গণনা শেষে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে সশরীরে ২০ জন ও পোস্টাল ব্যালটে ৩ জন ভোট দেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠের মো. হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ’র কামরুল হাসান, দপ্তর সম্পাদক পাবলিকিয়ান টুডে’র মো. আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণকণ্ঠে’র সারোয়ার আলম রিজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিযাত্রা.কম এর সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদ২৪৭ এর মো. আব্দুল্লাহিল শাফী, সময় জার্নাল’র মো. বাঁধন হোসাইন, সারাদেশ প্রতিদিন’র মো. রিয়াদুল হাসান৷

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, হাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X