মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

এসিইউ কাউন্সিলের সদস্য হলেন বাউবির ভিসি ওবায়দুল ইসলাম

বাউবি উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। ছবি : কালবেলা
বাউবি উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। ছবি : কালবেলা

আন্তর্জাতিকভাবে পরিচিত সংস্থা অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি বড় অর্জন।

বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর ৪০০টিরও বেশি সদস্য রয়েছে, যা কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে।

এই বছর এসিইউ কাউন্সিলের সদস্য হিসেবে যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কা, নামিবিয়া এবং বাংলাদেশ থেকে মোট পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। তিনি ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। এই সময়ে তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব করবেন।

বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক ওবায়দুল ইসলাম ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। তার নেতৃত্বে এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়কে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

বাউবিতে যোগদানের আগে অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ৩১ বছর অধ্যাপনা করেন। তিনি জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন গৌরব যোগ করেছে। বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এই অর্জনে গর্বিত ও আনন্দিত। বিশ্ববিদ্যালয় পরিবার তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X