কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

শিক্ষার্থীর কান্না। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীর কান্না। ছবি : সংগৃহীত

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা যায়, ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪১৮। এ ছাড়া একজন শিক্ষার্থীও পায়নি ৪১৩টি কলেজ, আর ১০টি কলেজে কোনো আবেদনই করা হয়নি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, পাশাপাশি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

এর আগে গত ২৫ আগস্ট দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছিল। এ ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

গত ২০ আগস্ট রাতে চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীও কলেজে ভর্তির মনোনয়ন পাননি।

ফল দেখবেন যেভাবে

একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X