কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করতে যাচ্ছে সরকার। শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী, শতাংশ হারেই বাড়িভাড়া দেওয়া হবে বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেনশিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বিকাল ৫টায় অর্থ উপদেষ্টার কক্ষে এ সভা শুরু হয়। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং শিক্ষাসচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবের সর্বোচ্চটুকু যেন শিক্ষক-কর্মচারীরা পান শিক্ষা উপদেষ্টা সেই অনুরোধ করেছেন। শিক্ষকদের বেতন অনেক কম, তাদের বাড়ি ভাড়াও কম। তাদের বাড়িভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি বাতিল করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আজ শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের পরিপত্র এমনিতেই বাতিল হয়ে যাবে।’

এর আগে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়াতে সভায় বসেন শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদরাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X