কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কোচিং সেন্টার নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

কোচিং সেন্টার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে।

পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়গুলোর প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ নির্দেশনা সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X