কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। ছবি : সংগৃহীত
আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। ছবি : সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গুম প্রতিরোধসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে ও তাদের ডাবের পানি পান করানোর মাধ্যমে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেন।

শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের কাছে ছুটে আসেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবা এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ পরিবারের স্বজনরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং গণভোট বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানান।

শহীদ পরিবারের সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেন। পরে অনশনরতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই সনদের বাস্তবায়ন ও গুম প্রতিরোধে জরুরি অধ্যাদেশ পাসের দাবিতে প্রথম অনশনে বসেন একজন শিক্ষার্থী। পর্যায়ক্রমে আরও দুইজন শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

দীর্ঘ ৭২ ঘণ্টা পানি ও খাদ্য গ্রহণ না করায় শিক্ষার্থীরা শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন। অনশন ভঙ্গের সময় সেখানে উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতাদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১০

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১১

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

১২

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

১৩

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১৪

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১৫

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১৬

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৭

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৮

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৯

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

২০
X