তামজিদ হোসেন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

বয়স হার মানল বিরাশিয়ানদের কাছে

১৯৮২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা I ছবি: তামজিদ হোসেন
১৯৮২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা I ছবি: তামজিদ হোসেন

বয়স যে শুধুই কাগুজে হিসাব—তারই জীবন্ত প্রমাণ রেখে গেলেন দেশের ১৯৮২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। সময়ের স্রোতে চুলে পাক ধরলেও হৃদয়ে আজও অটুট শৈশবের উচ্ছ্বাস। বিরাশিয়ানদের এ পুনর্মিলনী মুহূর্তেই রূপ নেয় আবেগঘন মিলনমেলায়; যেখানে হাসি, স্মৃতি আর বন্ধুত্বের ছোঁয়ায় যেন আবার ফিরে আসে সেই পুরোনো দিনের স্কুলজীবনের রঙিন শৈশব।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর স্কাই ব্লু কনভেনশন হলে আয়োজিত হয় এ উৎসব। মিলনমেলার আয়োজনে ছিলেন ১৯৮২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

সকাল থেকেই শুরু হয় এ আয়োজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের ৮২ ব্যাচের শিক্ষার্থীরা। আর এখানে এসেই একেকজন হয়ে পড়েন আবেগপ্রবণ, কেউ কেউ আবার করতে থাকেন স্কুলজীবনের স্মৃতিচারণ।

সারা দেশ থেকে ১৯৮২ ব্যাচের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা পেশায় প্রতিষ্ঠিত বন্ধুরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে ছিল নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সহপাঠীদের পরিবেশনায় গান ও নৃত্য অনুষ্ঠান পুরো আয়োজন করে তোলে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর। হাসি-আনন্দ স্মৃতিচারণ আর গল্পে গল্পে সময় কেটে যায় মুহূর্তেই।

আয়োজকদের মতে, এ ধরনের পুনর্মিলনী শুধু স্মৃতির ঝলক নয় বরং দীর্ঘদিনের বন্ধুত্ব ও পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করে। অংশগ্রহণকারীরাও জানান, ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন নতুন করে প্রাণচাঞ্চল্য এনে দেয় এবং সম্পর্ককে আরও গভীর করে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X