বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার হল পর্যবেক্ষণে আগের রূপে শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে দেখা গেছে আগের সেই চিরচেনা রূপে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এই পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনের সময়, শিক্ষামন্ত্রী কখনও জানালার ফাঁক দিয়ে বা কখনও অতির্কিতে জানালার গ্লাস সরিয়ে তীক্ষ্ণ নজরে ভেতরে দেখার চেষ্টা করেছেন।

এ বিষয়ে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া কয়েকটি পোস্টের ছবিতে দেখা গেছে, তিনি জানালার গ্রিল ধরে গভীর মনোযোগ দিয়ে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্টরা জানান, আজ সকালে এনটিআরসিএ-র সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ পরিদর্শন করেন এবং পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ সরজমিনে পর্যবেক্ষণ করেন। এ ছাড়া গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষাও পরিদর্শন করেন তিনি।

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন তাহলে শিক্ষার পরিবেশ আসবে না। নিয়োগে যদি কোনো বিচ্যুতি হয়, তবে আমি তা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করব। মেধাবী কাউকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না।’

এদিকে, ঢাকার ৯টি নির্ধারিত ভেন্যুতে চারটি পৃথক গ্রুপে শিক্ষকদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আজ চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হচ্ছে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X