বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বলিউড তারকাদের নতুন বছর উদযাপন

বলিউড তারকাদের নতুন বছর উদযাপন। ছবি : সংগৃহীত
বলিউড তারকাদের নতুন বছর উদযাপন। ছবি : সংগৃহীত

বিদায় নিয়েছে ২০২৪। এসেছে নতুন বছর ২০২৫। বছরের প্রথম দিনটি পৃথিবীর মানুষ নিজেদের মতো করে বরণ করে নিয়েছে। যেই তালিকায় রয়েছে বলিউড সেলিব্রিটিরাও। ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে বি-টাউনের তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উদযাপনের কিছু ঝলক শেয়ার করেছেন এবং বিশেষ দিনে তাদের ভক্তদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। খবর : পিঙ্কভিলা

বলিউডের তারকা দম্পতি কাজল ও অজয় দেবগণ। বছরের প্রথম দিনটি তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন। যার ছবি কাজল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবির অ্যালবামের দেখা যায় দম্পতি তাদের ছেলে যুগের সঙ্গে পোজ দিয়েছেন। দানিশ দেবগণ, ইশিতা দত্ত ও ভাটসাল শেঠ, অজয়ের মা এবং বোন নীলামের সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন।

কাজল তাদের ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এবং এটাই ছিল শেষ। একদম সিনেমার সমাপ্তির মতো, তবে এর চেয়েও ভালো হোক নতুন বছর। আসন্ন বছরের জন্য সকলকে শুভেচ্ছা।’

অনন্যা পান্ডে বছর শুরু করেছেন তার ছোট্ট পোষা কুকুর রায়টের সঙ্গে। ইনস্টাগ্রামে অনন্যা তার পোষা কুকুর রায়টের সঙ্গে আলিঙ্গন করার একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুধু ভালোবাসা দিয়ে ২০২৫ শুরু করছি। চলুন বছরের বাকি অংশের জন্য সুর সেট করি।’

এদিকে পরিণীতি চোপড়াকে দিল্লিতে তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে নতুন বছর উদযাপন করতে দেখা গেছে। এই দম্পতি একত্রে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তারা ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের মেয়ে রাহা কাপুরসহ নতুন বছর উদযাপন করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঋদ্ধিমা কাপুর, তার স্বামী ভারত সাহনি, তাদের মেয়ে সামারা সাহনি, নীতু কাপুর এবং আলিয়ার মা সোনি রাজদান।

তাদের ছবিগুলো ঋদ্ধিমা শেয়ার ক্যাপশনে লিখেছেন, ‘পার্টি সবে শুরু হইয়েছে এবং ২০২৫ সবার জীবন আলোকিত করুক। হ্যাপি নিউ ইয়ার ইন্সটা ফ্যাম।’

এরপর প্রীতি জিনতা, শ্বেতা বচ্চন, শিলপা শেঠি কুন্দ্রা, ভিকি কুশলের মতো তারকার তহাদের ভক্ত অনুরাগীদের জানয়িছেন নতুন বছরের শুভেচ্ছা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১০

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১১

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৪

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৫

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৬

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৭

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৮

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

২০
X