স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের হ্যাটট্রিক হার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপট দেখাল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে টানা ভালো ছন্দ ধরে রাখল তারা। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ফিফটিতে সহজ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেছে সিলেট।

আগে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। শুরু থেকেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। কাইল মায়ার্স শূন্য রানে ফেরেন নাসুম আহমেদ-এর বলে। পরের ওভারেই শহিদুল ইসলাম এলবিডব্লিউ করেন তাওহীদ হৃদয়কে। পাওয়ারপ্লেতেই ১২ বলে ২২ রান করা লিটন দাস বোল্ড হয়ে গেলে মাত্র ২৭ রানে তিন উইকেট হারায় রংপুর।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে ইফতিখার ২০ বলে ১৭ রান করে মঈন আলী-র বলে ফিরলে আবার চাপে পড়ে দল। ২৪ বলে ৩০ করা খুশদিল রান আউট হলে ৭৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় রংপুর। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেন, তাতেই ১১৪ পর্যন্ত পৌঁছায় ইনিংস।

সহজ লক্ষ্য তাড়ায় সিলেট শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে ম্যাচ। ৬.৪ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫৪। ২২ বলে ৩৩ রান করে তৌফিক ফিরলেও জয়ের পথে বড় বাধা আসেনি। আরিফুল ২৬ বলে ২১ করে আউট হন, পরে আফিফ হোসেন ১৫ বলে ১২ রান করে বিদায় নেন নাহিদ রানা-র বলে। একই ওভারে ইথান ব্রুকসকেও বোল্ড করেন নাহিদ।

শেষদিকে ম্যাচটি নির্বিঘ্নে শেষ করেন ইমন। ৪১ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এই জয়ে ৯ ম্যাচে ৫ জয়ে সিলেটের পয়েন্ট দাঁড়াল ১০—প্লে-অফের খুব কাছাকাছি তারা। অন্যদিকে ৮ ম্যাচে ৪ জয়ে চতুর্থ স্থানে থাকা রংপুরের এটি টানা তৃতীয় হার, যা তাদের জন্য সতর্ক সংকেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১০

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১১

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১২

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৩

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৪

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৫

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১৭

কমলো জেট ফুয়েলের দাম

১৮

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৯

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

২০
X