মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খুবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকের নিয়োগ যাচাই (স্ক্রুটিনি) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় (প্রশাসন শাখা) থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সিন্ডিকেটের ২৩৪তম সভার সিদ্ধান্তের আলোকে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন— ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষক ড. কাজী হুমায়ুন কবির এবং তাকে অনিয়মে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক কামরুল হাসান।

অফিস আদেশ অনুযায়ী, ড. হুমায়ন কবিরের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের স্ক্রুটিনি প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়। একই সঙ্গে ওই অনিয়ম বাস্তবায়নে সহযোগিতা করার অভিযোগে কামরুল হাসানকেও দোষী সাব্যস্ত করা হয়।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

এ বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে পরবর্তীতে সরাসরি সাক্ষাতে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পূর্বের সব বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা হবে। আর যদি দোষী প্রমাণিত হন, সেক্ষেত্রে সিন্ডিকেট পরবর্তী শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X