বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীতে আমার শ্বশুরবাড়িই সেরা : সোনাক্ষী

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত

দেখতে দেখতে পার হয়ে গেল একটি বছর। গত বছরের ২৩ জুন দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আজ তাদের বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে ভালোবাসায় ভরা এক বার্তা দিয়েছেন সোনাক্ষী। জানিয়েছেন শ্বশুরবাড়ি নিয়ে নিজের আবেগময় অনুভূতির কথা।

বিয়ের পর থেকেই সোনাক্ষী ও জাহির তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। এক বছরপূর্তিতেও তার ব্যতিক্রম হয়নি। বিবাহবার্ষিকীর দিনটিতে ইনস্টাগ্রামে স্বামী জাহিরের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন সোনাক্ষী। ক্যাপশনে লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক এবং এক বছরের স্বামী। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, দু'টি মানুষই এক।’ সঙ্গে জুড়ে দেন একটি হাসির ইমোজি।

শুধু স্বামীর প্রতি ভালোবাসাই নয়, নিজের শ্বশুরবাড়িকেও নিয়ে আবেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। লিখেন, ‘পৃথিবীতে আমার শ্বশুরবাড়িই সেরা। তারা প্রথমে আমাকে এই ছেলেটাকে দিয়েছেন, তারপর দিয়েছে অগণিত ভালোবাসা।’ তার এই মন্তব্য ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

প্রসঙ্গত, সাত বছরের প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ধর্ম এবং পারিবারিক মতবিরোধের বাধা পেরিয়ে অবশেষে এক হয়েছেন এই যুগল। এক বছর পার করেও তাদের সম্পর্ক যে আগের মতোই গভীর, তা স্পষ্ট হয়ে উঠেছে সোনাক্ষীর বার্তায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X