তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০২:১৬ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘সন অব সর্দার-২’-এ ম্রুণাল

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবি: সংগৃহীত

২০১২ সালে মুক্তি প্রাপ্ত অ্যাকশন কমেডি সিনেমা ‘সন অব সর্দার’ এর পর নির্মিত হতে চলেছে সিক্যুয়েল ‘সন অব সর্দার-২’। তবে এবার সোনাক্ষী সিনহা নয়, অজয়ের বিপরীতে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ২৫ জুলাই। এরপর সিনেমাটির তারিখ পেছানো হয়। সিনে-বিশ্লেষক তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ সিক্যুয়েল এ সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘সন অব সর্দার-২’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ২৫ জুলাই। এখনো চলছে ছবির শুটিং।

অজয় দেবগণ অভিনীত সবশেষ সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ দিওয়ালি উৎসব উপলক্ষে মুক্তি পেয়েছিল, তবে তার আসন্ন সিনেমাটি কোনো উৎসব কেন্দ্র করে মুক্তি পাচ্ছে না।

আসন্ন ‘সন অব সর্দার ২’ সিনেমায় প্রথমবারের মতো অজয় দেবগণ এবং ম্রুণাল ঠাকুরের মধ্যে দারুণ রসায়ন দেখা যাবে। চলচ্চিত্রটিতে অজয়-ম্রুণালের পাশাপাশি সঞ্জয় দত্ত, অশ্বিনী কালসেকরসহ আরও অনেকে।

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, সঞ্জয় দত্ত তার পূর্ববর্তী চরিত্রে ফিরবেন। তার সঙ্গে যোগ দেবেন মুকুল দেব এবং বিন্দু দারা সিং। এ ছাড়া নতুন সদস্য হিসেবে কুবরা সাইত, নীরু বাজওয়া, দীপক দোব্রিয়াল, শরৎ সাক্সেনার নাম প্রকাশিত হয়েছে।

ম্রুণালকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে। সিনেমাটিতে ম্রুণাল ঠাকুরের পাশাপাশি অভিনয় করেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কামাল হাসানসহ আরও অনেকে।

বিজয় কুমার অরোরা পরিচালিত ‘সন অব সর্দার ২’ জিও স্টুডিওস এবং দেবগণ ফিল্মস প্রযোজনা করেছে। জানা যায়, ‘সন অব সর্দার ২’ সিনেমাটি এর পূর্বসূরি সিনেমার সঙ্গে কোনো মিল থাকবে না। সিক্যুয়েলে থাকবে শুধু একটি চরিত্রের ওপর, যা ভাসুলি ভাইয়ের চরিত্রের কিছু অংশ নিয়ে নির্মিত হবে এবং ছবিটিতে বিহারি ও পাঞ্জাবি ডনদের মধ্যে একটি নাটকীয় গ্যাং যুদ্ধ দেখানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১১

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১২

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৩

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৪

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৫

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৬

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৭

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৮

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৯

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

২০
X