বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:৪৩ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জুনে আসছে সোনাক্ষীর ‘নিকিতা রায়’

সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত

ঠিক যেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সোনাক্ষী সিনহার বহুল প্রতীক্ষিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘নিকিতা রায়’, ঠিক সেদিনই আসে চমকপ্রদ এক ঘোষণা। ছবির মুক্তি স্থগিত। ভক্তদের উত্তেজনায় জল ঢেলে দিয়ে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন, ‘নিকিতা রায়’ মুক্তি পাবে ২০২৫ সালের ২৭ জুন।

সোনাক্ষী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “ক্যালেন্ডারে দিনটি চিহ্নিত করে রাখুন। টান টান উত্তেজনায় ভরা থ্রিলার সিনেমা ‘নিকিতা রায়’ এখন নতুন তারিখে আসছে। ২০২৫ সালের ২৭ জুন বড় পর্দায় দেখুন এই রহস্যের উন্মোচন।”

তবে হঠাৎ করে এই তারিখ পরিবর্তনের পেছনের কারণ নিয়ে মুখ খোলেননি নির্মাতারা। এই নীরবতাই যেন নতুন করে রহস্য বাড়িয়েছে সিনেমা ঘিরে।

এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা, যিনি তার পরিচালনার প্রথম ছবিতেই বেছে নিয়েছেন এক গভীর, চমকপ্রদ সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে সোনাক্ষীর পাশাপাশি দেখা যাবে বলিউডের শক্তিশালী অভিনেতা অর্জুন রামপাল, পরেশ রাওয়াল এবং সুহেল নায়্যর-কে।

‘নিকিতা রায়’-এর শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে লন্ডনে, একটানা ৩৫ দিনের একটি চ্যালেঞ্জিং শিডিউলে। এই অভিজ্ঞতা নিয়ে সোনাক্ষী বলেছেন, ‘এই শুটিংটা আমার জন্য খুব স্পেশাল ছিল কারণ আমি আমার ভাইয়ের প্রথম ছবিতে অভিনয় করেছি। পাশাপাশি আমার সহশিল্পীরা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছেন। পরেশ জি-র সঙ্গে কাজ করাটা ছিল সম্মানের এবং সত্যিই উপভোগ্য।

এদিকে, ‘নিকিতা রায়’-এর পাশাপাশি সোনাক্ষী সিনহা এখন ব্যস্ত তার টলিউড অভিষেক ‘জটাধারা’ নিয়েও। এটি একটি ফ্যান্টাসি থ্রিলার ঘরনার সিনেমা। যেখানে সোনাক্ষীর বিপরীতে দেখা যাবে সুধীর বাবুকে।

ছবিটি পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিল্পা শিরোদকর, রেইন অঞ্জলি, দিব্যা বিজসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই মুক্তি পাবে সিনেমাটি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X