বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

‘আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ’

অভিনেতা বিক্রান্ত মাসি। ছবি : সংগৃহীত
অভিনেতা বিক্রান্ত মাসি। ছবি : সংগৃহীত

‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার ২০২৫-এ সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি। পুরস্কার জয়ের পর তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খবর : বলিউড হাঙ্গামা

পোস্টে বিক্রান্ত লিখেছেন, ‘আমি গতকাল থেকেই ভাবছি, কী লিখব? কীভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাব? এখনো পারছি না। আশা করি, অন্তরের গভীর থেকে একটি সরল ধন্যবাদ যথেষ্ট হবে। আপনারা আমার এই যাত্রায় যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই স্বপ্নময় জীবন শুধুই আপনাদের কারণে।’

‘টুয়েলভথ ফেল’ সিনেমায় আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা চরিত্রে বিক্রান্তের দুর্দান্ত অভিনয় তাকে জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।

কাজের দিক থেকে, বিক্রান্ত এখন ‘হোয়াট’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ঐতিহাসিক ড্রামা বায়োপিকে তিনি আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্করের চরিত্রে অভিনয় করবেন।

‘টুয়েলভথ ফেল’ ২০২৩ সালে বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি। এতে ‘মনোজ’ চরিত্রে প্রাণ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X