বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আয় কমছে আয়ুষ্মান-রাশমিকার ঠাম্মার

আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা। ছবি: সংগৃহীত
আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা। ছবি: সংগৃহীত

দীপাবলির উৎসবে বলিউডে যত সিনেমা মুক্তি পেয়েছে, তাদের ভিড়ে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ঠাম্মা’ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মুক্তির পর প্রথম কয়েক দিন আশার ইঙ্গিত দিলেও, বক্স অফিসে ছবিটির গতি এখন অনেকটাই থমকে গেছে।

স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির চতুর্থ দিনে ‘ঠাম্মা’ আয় করেছে প্রায় ৯.৫ কোটি রুপি। ফলে ভারতের অভ্যন্তরীণ মোট আয় দাঁড়িয়েছে ৬৫.৫ কোটি রুপিতে। সংখ্যাটা খারাপ নয়, কিন্তু দীপাবলির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে তা খুব একটা আশাব্যঞ্জকও নয়।

এবারের দীপাবলিতে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর সঙ্গে তুলনা করলে আয়ুষ্মান-রাশমিকার এই ছবিটি অনেক পিছিয়ে আছে।

সিনেমাটি শুধু আয়ের দিক থেকেই পিছিয়ে পরেনি, কমেছে দর্শকের আগ্রহও। যার ফলে ভারতের বিভিন্ন শহরে কমে যাচ্ছে এর শো।

অন্যদিকে, তুলনামূলক ছোট পরিসরে মুক্তি পাওয়া ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ বরং চমক দেখিয়েছে। অর্ধেকেরও কম প্রদর্শনী থাকা সত্ত্বেও ছবিটি চার দিনে আয় করেছে ২৮.২৫ কোটি রুপি, এবং তার দর্শকধারাও স্থিতিশীল।

আদিত্য সরপটদার পরিচালিত ‘ঠাম্মা’-তে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মন্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পারেশ রাওয়াল, জানার্দন কদম ও গীতা আগরওয়াল শর্মার মতো তারকারা।

সমালোচকদের মতে, ছবিটির গল্পের মধ্যে ঘাটতি রয়ে গেছে। দীপাবলির উৎসবের সময় যখন দর্শক খুঁজছেন বিনোদন ও চমক, ‘ঠাম্মা’ সেখানে কিছুটা ভারী ও একঘেয়ে লাগছে অনেকের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X