সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি : কালবেলা
জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি : কালবেলা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। জনগণের জান-মাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এ সময় ডিআইজি জানান, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ অংশ পর্যন্ত চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কে আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়।

তিনি আরও বলেন, শনিবার থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X