চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দিল ভারত

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দেওয়া হয়। ছবি : সংগৃহীত 
পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দেওয়া হয়। ছবি : সংগৃহীত 

চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে উদ্ধার বাংলাদেশি যুবকের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান‌ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির উপস্থিতিতে মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করে।

নিহত যুবক তসিকুল ইসলাম (৩২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি।

বাংলাদেশের পুলিশের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। তবে সেখানে কার গুলিতে তসিকুলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি। রাতেই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তসিকুল কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যান। ঘটনার পর বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে লাশ ফেরত আনার আবেদন করে পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X