বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বালিতে শুয়ে উষ্ণতা ছড়ালেন মিম

বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত
বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত

কাজের ফাঁকে একটু ফুরসত পেলেই দেশ-বিদেশে উড়াল দেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভ্রমণের প্রতি তার এই অদম্য টান দেখে ভক্তরা ভালোবেসে তাকে ডাকেন ‘ভ্রমণকন্যা’। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হাড়কাঁপানো শীতের আমেজে উষ্ণতা খুঁজতে তিনি পাড়ি জমিয়েছেন নীল জলরাশির দেশ মালদ্বীপে। আর সেখান থেকেই একের পর এক খোলামেলা ও আবেদনময়ী ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলছেন এই সুন্দরী।

সৈকতে লাস্যময়ী ছুটির মেজাজে থাকা মিম নিজের ফেসবুক অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের নানা মুহূর্তের ছবি প্রকাশ করছেন। গত বৃহস্পতিবার লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে ভক্তদের নজর কেড়েছিলেন তিনি। তবে চমকের তখনো বাকি ছিল।

পরদিন তিনি ধরা দিলেন আরও সাহসী ও গ্ল্যামারাস রূপে। নতুন প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে বালির ওপর সাদা রঙের ব্রালেট ও প্যান্ট পরে শুয়ে আছেন মিম, পেছনে দৃশ্যমান বিলাসবহুল ওয়াটার ভিলা। আরেকটি ছবিতে দেখা যায়, সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন তিনি, যা তার ভ্রমণের বাঁধভাঙা আনন্দকেই ফুটিয়ে তুলছে। তার এই ছবিগুলো ভক্তমহলে বেশ সাড়া ফেলেছে এবং বরাবরের মতোই তিনি ভাসছেন প্রশংসা আর মুগ্ধতায়।

শুভ-মিম জুটির হ্যাটট্রিক ব্যক্তিগত ভ্রমণের এই আনন্দ শেষে মিম ফিরছেন পুরোদস্তুর কাজে। জানা গেছে, জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন তিনি। এর মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন শুভ ও মিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে সিনেমাটির শুটিং চলছে। ভ্রমণকন্যার এই নতুন লুক আর ঈদের সিনেমার খবরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X