বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপ যাচ্ছে ‘দেলুপি’

ইউরোপ যাচ্ছে ‘দেলুপি’। ছবি : সংগৃহীত
ইউরোপ যাচ্ছে ‘দেলুপি’। ছবি : সংগৃহীত

খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’ এবার নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর) ২০২৬-এ, যা বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। সিনেমাটি নির্মাণ করেছে মোহাম্মদ তাওকীর ইসলাম। এটিই তার নির্মিত প্রথম সিনেমা।

২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে এই উৎসবের ৫৫তম আসর, যেখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এই মর্যাদাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ‘দেলুপি’ বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্রচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে।

এই ফেস্টিভ্যালের ‘ব্রাইট ফিউচার’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে ‘দেলুপি’র।

রটারড্যামে দেলুপি’র যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম। এ ব্যাপারে পরিচালক তাওকীর বলেন, ‘রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ করতে চায়, তখন একটু বিপাকেই পড়ে গিয়েছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে সিনেমাটা তাদেরই প্রথমে দেখাব।’

তিনি আরও বলেন, ‘আর সে সাথে আমাদেরও ইচ্ছা ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। তো, আমাদের এই ইচ্ছাটা ফেস্টিভ্যালের অর্গানাইজারদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষরা দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সবাই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X