বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন যুগের গল্পে নেতৃত্ব দিচ্ছেন মধ্যবয়সী অভিনেত্রীরা: তামান্না

তামান্না ভাটিয়া I ছবি: সংগৃহীত
তামান্না ভাটিয়া I ছবি: সংগৃহীত

এক সময় মনে করা হতো বয়সই নায়িকাদের সীমা টেনে দেয়, লাস্যময়ী চরিত্র যেন থাকে কেবল তরুণীদের জন্য। কিন্তু এখন সেই ধারণা ভেঙে চুরমার করেছেন দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়া। বয়স নয়, অভিনয় আর আত্মবিশ্বাসই আসল, নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ে দাঁড়িয়ে এমন সাহসী মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নায়িকাদের বয়স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তামান্না। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কারণ কমবয়সী অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না আগে।’

তামান্না আরও বলেন, সেই ট্রেন্ড দেখেই আমি এমন ভেবেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে বয়স ৩৫ পার করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার ইন্ডাস্ট্রিকে। বয়সটা এখন কোনো বিষয় নয়।’

অভিনেত্রীর কথায়, বর্তমানে নতুন যুগের গল্পে নেতৃত্ব দিচ্ছেন মধ্যবয়সী অভিনেত্রীরা। কাজের ধরন পাল্টেছে, এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৩

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৪

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৬

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৭

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৮

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৯

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

২০
X