বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘কিং’ এর টাইটেল প্রকাশ, জন্মদিনে চমক দিলেন শাহরুখ খান

শাখরুখ খান I ছবি: সংগৃহীত
শাখরুখ খান I ছবি: সংগৃহীত

আজ বলিউড বাদশাহ শাখরুখ খানের জন্মদিন। কিন্তু কিং খানের জন্মদিনে যদি চমক না থাকে, তবে সেটা কি মানায়? আর তাই তো ভক্তদের জন্য নিয়ে এলেন উপহার, নিজের নতুন সিনেমা ‘কিং’-এর টাইটেল উন্মোচন; যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় চলছে ভক্তদের উচ্ছ্বাসের তাণ্ডব।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে সিনেমার টাইটেল শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে, ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।'

টাইটেল-এর শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর ভয়েস, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক, কখনও জিজ্ঞেস করিনি।‘ এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ান-এর সেই কিংবদন্তি ভঙ্গি।

ফার্স্ট লুকে শাহরুখকে দেখা যাচ্ছে একদম নতুন রূপে। সাদা চুলে, দাড়িতে, তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশড উপস্থিতি। যেন বুড়ো নয়, বরং আরও ভয়ংকর এক রাজা ফিরে এসেছে।

ছবির টাইটেল দেখে স্পষ্ট, ‘কিং ’ হবে এক স্টাইলিশড অ্যাকশন থ্রিলার, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা।

জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই, এবং ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X