বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩:২৭ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে ভেঙে পড়ল উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ে আছে উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ে আছে উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে গেছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে উড়োজাহাজটির পরিচালনাকারী সংস্থা লুফথানসা।

এক বিবৃতিতে লুফথানসার একজন মুখপাত্র বলেছেন, দুর্ঘটনার কবলে পড়ার সময় যাত্রীরা উড়োজাহাজটিতে ছিলেন না। ঘটনার সময় উড়োজাহাজের ভেতরে ক্রু সদস্য এবং গ্রাউন্ড স্টাফরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন।

দুই ইঞ্জিন বিশিষ্ট এই দূরপাল্লার উড়োজাহাজটির চারপাশে একাধিক জরুরি উদ্ধারকারী যানবাহন পার্ক করে রাখা অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন রয়টার্সের একজন আলোকচিত্রী। উড়োজাহাজটি আংশিকভাবে পেটের ওপর ভর দিয়ে ল্যান্ডিং স্ট্রিপে পড়ে ছিল।

লুফথানসা কর্তৃপক্ষ জানায়, ‘জার্মানির স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটির এলএইচ৪৫০ ফ্লাইট হিসেবে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল।

কোম্পানিটি বলেছে, ‘আমরা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে এর সঠিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখছি।’

জার্মানির লুফথানসা গ্রুপ ৭৮৭-৯ সংস্করণটি পরিচালনা করে থাকে এবং এই ৭৮৭ উড়োজাহাজটি তাদের বহরে তুলনামূলক নতুন সংযোজন। কোম্পানিটি ধীরে ধীরে কম সাশ্রয়ী উড়োজাহাজ বাদ দেওয়ার এবং বিমানবহরকে আরও সহজ ও আধুনিক করার পরিকল্পনা করছে।

সূত্র : ব্লুমবার্গ

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X