কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩:১০ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত
অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে অন্তত পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে বিলম্বিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া ১২টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

ক্ষুদে বার্তায় বলা হয়েছে, স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের পর এক পক্ষ রেলপথ অবরোধ করে রাখে। এতে ভৈরব স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমানে ৭০৩ নম্বর মহানগর গোধূলী রাত ৯টা ১৫ মিনিট থেকে ভৈরব আউটসাইডে, ৭১০ নম্বর পারাবত এক্সপ্রেস রাত ৯টা ৩৩ মিনিট থেকে তালশহর স্টেশনে, ৭৪৯ নম্বর এগারোসিন্ধুর গোধূলী রাত ৯টা ২২ মিনিট থেকে দৌলতকান্দি স্টেশনে, ৬০৬ নম্বর কন্টেইনার ট্রেন রাত ৯টা ৩৫ মিনিট থেকে মেথিকান্দা স্টেশনে এবং নরসিংদী কমিউটার ট্রেন রাত ৯টা ৩৮ মিনিট থেকে খানাবাড়ী স্টেশনে অবস্থান করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে বার্তায় জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X