বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র I ছবি : সংগৃহীত
ধর্মেন্দ্র I ছবি : সংগৃহীত

হঠাৎ অসুস্থতায় বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। ৮৯ বছর বয়সে তার শারীরিক অবস্থার অবনতিকে ঘিরে চিন্তায় ভক্ত-পরিবার-সহকর্মীরা।

ভারতীয় এক গণমাধ্যমে ধর্মেন্দ্র পরিবারের ঘনিষ্ঠ একজন এ বিষয়ে বলেন, ‘গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে, তাই পরিবার সিদ্ধান্ত নেয়, সব রুটিন পরীক্ষা-নিরীক্ষা ঠিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সেখানে থাকা ভালো হবে। তিনি বয়স্ক এবং চিকিৎসকদের যথাযথ যত্নের প্রয়োজন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’।

এদিকে আরও জানা যায়, শারীরিকভাবে খুব একটা ভালো নেই ধর্মেন্দ্র। গত বছরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়েছে।

অস্ত্রোপচারের পর পাপারাজ্জিদের ধর্মেন্দ্র বলেছিলেন, ‘আমি এখনো অনেক স্ট্রং এবং প্রাণবন্ত। আমার চোখে অস্ত্রোপচার হয়েছে। আমি তোমাদের ভালোবাসি। আমি শক্ত আছি’।

এ বয়সেও সিনেমায় অভিনয় করছেন ধর্মেন্দ্র। গত দুই বছরে তার অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। ‘ইক্কিস’ নামে একটি হিন্দি সিনেমার কাজও শেষ করেছেন। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X