কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মেন্দ্র পেলেন মরণোত্তর পদ্মবিভূষণ

প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত
প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত

বলিউডের কিংবন্তি চিত্রতারকা প্রয়াত ধর্মেন্দ্র গত বছরের নভেম্বরের শেষের দিকে আমাদের ছেড়ে চলে গেছেন। চলে যাওয়া এ অভিনেতা মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পেলেন। এজন্য আবেগাপ্লুত তার পরিবারের সবাই। অভিনয়, রাজনীতি ও মানবকল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন ধর্মেন্দ্র। এবার পদ্মবিভূষণ নিয়ে গর্ববোধ করার কথা জানিয়েছেন তার স্ত্রী, অভিনেত্রী, চিত্রনির্মাতা হেমা মালিনী।

অভিনেত্রী হেমা মালিনী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সিনেমা জগতে ধর্মেন্দ্রর অপরিসীম অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মর্যাদাপূর্ণ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেছে সরকার, এজন্য আমি খুবই গর্বিত।’

ভারতের প্রজাতন্ত্র দিবস এ উপলক্ষে ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত ঘোষণা করা হয়। ধর্মেন্দ্রর মেয়ে এশা দেওল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাবা মর্যাদাপূর্ণ পদ্মবিভূষণ পাওয়ায় আমরা সত্যিই খুশি।’

ছয় দশকের ক্যারিয়ারে ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এরমধ্যে রয়েছে অনেক ব্যবসাসফল সিনেমা। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল ধর্মেন্দ্রর। ১৯৬৫ সাল পর্যন্ত ২০টির বেশি সিনেমায় অভিনয় করে ফেললেও বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেননি। ১৯৬৬ সালে মুক্তি পায় ‘ফুল অউর পাত্থার’। ধর্মেন্দ্রের সঙ্গে এতে ছিলেন মীনা কুমারী। এটি বক্স অফিসে ভালো আয় করে। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ‘সত্যকাম’, ‘শোলে’, ‘আঁখে’, ‘কর্তব্য’র মতো হিন্দি সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। নিজের শেষ সিনেমা ‘ইক্কিস’ দেখে যেতে পারেননি বর্ষীয়ান এই অভিনেতা। গত বছরের ২৪ নভেম্বর মারা যান বলিউডের ‘হি-ম্যান’ধর্মেন্দ্র।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X