বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নীরবতা ভেঙে ফিরছেন শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুর I ছবি: সংগৃহীত
শ্রদ্ধা কাপুর I ছবি: সংগৃহীত

‘স্ত্রী ২’-এর পর দীর্ঘ নীরবতা ভেঙে এবার এক অনন্য চরিত্রে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। না, এটি কোনো রোমান্টিক কমেডি নয়; বরং এক শক্তিশালী, আবেগঘন জীবনের গল্প। শ্রদ্ধাকে এবার পর্দায় দেখা যাবে কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর হিসেবে। ছবির নাম ‘ঈথা’, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ঈথা’ লেখা ক্ল্যাপবোর্ডের ছবিই এখন ভক্ত মনে বাড়িয়ে দিয়েছে কৌতূহল। এখনো যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই বায়োপিকের সংগীত পরিচালনায় থাকছেন জনপ্রিয় সংগীত জুটি অজয়-অতুল। ফলে ছবিটির সংগীতেও থাকবে ঐতিহ্যের আবহ ও আবেগের গভীরতা।

আরও জানা যায়, ভিতাবাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র প্রাণপুরুষদের অন্যতম। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদানই হয়ে উঠছে ‘ঈথা’র কেন্দ্রীয় আবেগ। শ্রদ্ধার জন্য এটি নিঃসন্দেহে এক অভিনয়নির্ভর চ্যালেঞ্জিং চরিত্র,যা তার ক্যারিয়ারে এক নতুন উচ্চতা এনে দিতে পারে।

এদিকে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছিল।

তার এই জনপ্রিয়তায় প্রমাণ মিলেছে সাম্প্রতিক হ্যালোইন উৎসবেও। যেখানে যুক্তরাষ্ট্রে এক নারীকে দেখা গেছে শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজতে। আর এখানেই বোঝা যায়, শ্রদ্ধার আইকনিক চরিত্রগুলো আজও দর্শকের মনে জাগিয়ে রাখে এক বিশেষ নস্টালজিয়া।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১০

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১২

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৩

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৪

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৫

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৬

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৭

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৮

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৯

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

২০
X