বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শুটিং সেটে গুরুতর আহত, প্রযোজকের কথা ভাবলেন শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুর I ছবি: সংগৃহীত
শ্রদ্ধা কাপুর I ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গত বছর তার অভিনীত সিনেমা স্ত্রী ২ ব্যাপক সাফল্য পায় ভারতীয় বক্স অফিসে। তারই ধারাবাহিকতায় ফের তিনি দর্শক মাতাতে পর্দায় ফিরতে চলেছেন আসন্ন সিনেমা ‘ঈথা’ এর মাধ্যমে। কিন্তু এরই মধ্যে ঘটে বিপত্তি।

সম্প্রতি সিনেমার নাচের দৃশ্য করার সময় ভারসাম্য হারিয়ে তিনি পায়ের পেশিতে মারাত্মক চোট পান। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, প্রযোজকের ক্ষতির কথা চিন্তা করে তিনি সেই পরামর্শ উপেক্ষা তো করলেনই, আহত অবস্থাতেই শুটিং স্পটে ফিরলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এর আগে এই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলার সময় আহত হন শ্রদ্ধা। অজয়-অতুলের সুরে তৈরি এই গানে ভারী গয়না ও পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা। দ্রুত লয়ের নাচের সময় হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারান। শরীরের পুরো ভার বাঁ পায়ের ওপর পড়লে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেত্রী।

এই আঘাতের ফলেই তিনি পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রথমে পা ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ালেও, পরে জানা যায় তিনি পেশিতে গুরুতর চোট পেয়েছেন।

দুর্ঘটনা ঘটার পরপরই প্রযোজনা সংস্থা ও পরিচালক শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং বাতিল করে দেন। কিন্তু শ্রদ্ধা নিজেই শুটিং জারি রাখার অনুরোধ জানান। প্রযোজনা সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেত্রী এই লোকসানের সময়ে চুপচাপ বসে থাকতে চাইছেন না। তার অনুরোধ, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও, ক্লোজ-আপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংগুলো চালানো যাক।

আসন্ন ‘ঈথা’ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা। ছবিটি পরিচালনা করছেন লক্ষণ উতেকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X