বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অসুস্থ গোবিন্দ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি

গোবিন্দ। ছবি : সংগৃহীত
গোবিন্দ। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে তিনি আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই এই ৬১ বছর বয়সী তারকাকে জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

অভিনেতার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোবিন্দ অসুস্থ বোধ করছিলেন এবং ভোরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে আনা হয়।

ললিত বিন্দাল আরও জানান, গোবিন্দ কিছুটা দিশেহারা অনুভব করছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা এখন রিপোর্টের পাশাপাশি একজন নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।

গোবিন্দর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি ঘটেছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখে আসার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই। গত সোমবার (১০ নভেম্বর) রাতে ধর্মেন্দ্রকে দেখতে গোবিন্দ নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তখন তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবারের গভীর রাতে তার হঠাৎ অসুস্থতা ও জ্ঞান হারানোর ঘটনায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সবাই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X