গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

গাইবান্ধা বিএনপির কার্যালয়ে হামলা। ছবি : কালবেলা
গাইবান্ধা বিএনপির কার্যালয়ে হামলা। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়।

এসময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদদলিত করেছে।

এস এম মইনুল ইসলাম বলেন, পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X