মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে সঙ্গে নিয়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

হৃতিক রোশান I ছবি : সংগৃহীত
হৃতিক রোশান I ছবি : সংগৃহীত

মুম্বাইয়ে প্রয়াত অভিনেত্রী জারিন খানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যেন সময় থমকে গিয়েছিল। একদিকে পরিবার ও ঘনিষ্ঠজনদের অশ্রুসিক্ত চোখ, অন্যদিকে বলিউড তারকাদের নীরব শ্রদ্ধা— সব মিলিয়ে আবেগে ভরে উঠেছিল পুরো পরিবেশ। প্রবাদপ্রতিম অভিনেতা সঞ্জয় খানের প্রিয়তমা, বর্ষীয়ান অভিনেত্রী জারিন খানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তার প্রাক্তন জামাতা, বলিউড সুপারস্টার হৃতিক রোশানও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, স্মরণসভায় হৃতিক তার সঙ্গে ‘প্রাক্তন শাশুড়িমা’ জারিন খানের সম্পর্কের সমীকরণ নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন। এককথায় স্মৃতির পাতায় ডুব দিয়ে তিনি বলেন, ‘জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।’ প্রাক্তন শাশুড়ির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা উঠে আসে তার এই মন্তব্যে।

হৃতিক রোশন ছাড়াও এদিন প্রয়াত অভিনেত্রীর স্মরণসভায় আরও যোগ দিয়েছিলেন সাইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশনসহ বলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় এই স্মরণসভার একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন জারিন কন্যা ফারাহ খান আলী। ভিডিওটি দ্রুতই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভিডিও পোস্ট করে ফারাহ তার অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আমার কাছে তিনি ছিলেন শুধু আমার মা, আমার পৃথিবী। তার কাছে সবার গুরুত্ব সমান ছিল। সবাইকে তিনি সমান চোখে দেখতেন। আমরা তার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সুজান খান। প্রাক্তন স্ত্রীর জীবনের এমন কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন হৃতিক নিজে। অভিনেত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X