বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

নীরবে-নিভৃতে অক্ষয় খান্না

অক্ষয় খান্না I ছবি : সংগৃহীত
অক্ষয় খান্না I ছবি : সংগৃহীত

বলিউডে যখন বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর’, তখন আলো-ছায়ার এই লড়াইয়ে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে এক নাম, তিনি হলেন অক্ষয় খান্না। রণবীর সিংয়ের শক্ত উপস্থিতির মাঝেও ‘রহমান ডাকাত’ হয়ে পর্দা দখল করেছেন তিনি, যার অভিনয়ে মুগ্ধ বলিপাড়ার প্রথম সারির তারকারাও। অথচ চারদিকে যখন উন্মাদনার জোয়ার, ঠিক তখনই এই পর্দাকাঁপানো এই খলনায়ক নিজেকে সরিয়ে নিয়েছেন সব আলো থেকে— নিভৃত এক নীরবতায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রচারণার চাকচিক্য আর পিআর স্টান্ট থেকে যোজন যোজন দূরে থেকে অক্ষয় পালন করলেন নিজের ব্যক্তিগত যজ্ঞ। আলিবাগের বাড়িতে নিভৃত পুজো সাফল্যের এই তুমুল জোয়ারের মাঝেই নিজের আলিবাগের বাংলোতে ‘বাস্তু শান্তি যজ্ঞ’র আয়োজন করেছিলেন অক্ষয়। ঘরোয়া পরিবেশে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখতেই মূলত এই আয়োজন।

সিনেমার প্রচার বাদ দিয়ে অভিনেতা মগ্ন ছিলেন আধ্যাত্মিকতায়। অক্ষয় নিজে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও, সেই পূজার পুরোহিত ছবি শেয়ার করে অভিনেতার মাটির মানুষ হওয়ার গল্প শুনিয়েছেন।

পুরোহিত তার সোশ্যাল হ্যান্ডেলের এক পোস্টে লেখেন, ‘অক্ষয় খান্নার মতো এত বড় মাপের একজন অভিনেতার বাড়িতে পূজা করতে পারা ভাগ্যের ব্যাপার। তার জীবনযাপন এতটাই সাধারণ যে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রচারের আলো থেকে দূরে থেকেও তার পা সবসময় মাটিতেই থাকে।’

পেশা ও ব্যক্তিগত জীবনের সীমারেখা বলিউডের প্রচলিত ধারার উল্টো পথে হাঁটা এই অভিনেতা সব সময়ই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। যেখানে বলিউডের জনপ্রিয়তা পরিমাপ করা হয় তারকাদের সোশ্যাল মিডিয়ায় ফ্যান-ফলোয়ার দিয়ে, সেখানে অক্ষয়ের নেই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

সব মিলিয়ে বলা যায়, বাবার পরিচয়ের ছায়া ছাপিয়ে নিজের অভিনয়গুণেই অক্ষয় খান্না প্রমাণ করেছেন তিনি আলাদা কাতারের একজন শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বাছাইয়ে পরিণত সিদ্ধান্ত, সংযত জীবনযাপন আর নিঃশব্দে কাজ করে যাওয়ার মানসিকতাই তাকে আজও দর্শকের কাছে বিশেষ করে তুলেছে। আর ঠিক এই কারণেই অক্ষয় খান্না মানেই নির্ভরতার আরেক নাম— যিনি আলোচনায় কম, কিন্তু পর্দায় এলেই হয়ে ওঠেন অবিস্মরণীয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X