বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘দৃশ্যম-৩’ থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় খান্না

অক্ষয় খান্না I ছবি : সংগৃহীত
অক্ষয় খান্না I ছবি : সংগৃহীত

বক্স অফিসে ঝড় তোলা ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যখন দর্শকদের প্রত্যাশা পৌঁছেছে চরমে, ঠিক তখনই বলিউডের অন্দরমহল থেকে এলো এক অবাক করা খবর। উন্মাদনার মাঝেই হঠাৎ নেমে এলো হতাশার ছায়া। কারণ, এই বহুল প্রতীক্ষিত ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা অক্ষয় খান্না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির বিশাল সাফল্যের রেশ কাটতে না কাটতেই এমন খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে বি-টাউনে। এদিকে ২০২৬ সালের ২ অক্টোবর ‘দৃশ্যম-৩’ মুক্তি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন ছবির নির্মাতা।

সবকিছু যখন ঠিকঠাক এগোচ্ছিল, তখনই বাধ সাধল অভিনেতা ও নির্মাতাদের মধ্যকার মতপার্থক্য। ছবিতে অভিনয়ের জন্য অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং অনস্ক্রিন উপস্থিতি ও চরিত্রের গভীরতা নিয়ে নির্মাতাদের কাছে কিছু বিশেষ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

তবে চিত্রনাট্যের সেই পরিবর্তনগুলোতে সায় দেননি পরিচালক ও প্রযোজক। সৃজনশীল এই মতানৈক্যের কারণেই শেষ পর্যন্ত এই মেগা প্রজেক্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অক্ষয়। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অক্ষয় খান্না কিংবা ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, এর আগে রণবীর সিং ‘ডন-৩’ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কাকতালীয়ভাবে রণবীর ও অক্ষয় দুজনেই ‘ধুরন্ধর’ ছবিতে পর্দা শেয়ার করেছেন। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় তাদের পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্তসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X