বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যামেরা চলতে শুরু করলে অক্ষয় বদলে যান: দানিশ

দানিশ প্যান্ডোর ও অক্ষয় খান্না । ছবি : সংগৃহীত
দানিশ প্যান্ডোর ও অক্ষয় খান্না । ছবি : সংগৃহীত

বলিউডের রূপালি পর্দায় তিনি বরাবরই এক ‘রহস্যময়’ জাদুকর। দীর্ঘ সময় নিভৃতে থাকলেও যখনই ক্যামেরার সামনে দাঁড়ান, প্রমাণ করে দেন কেন তাকে সমসাময়িক অভিনেতাদের মধ্যে অনন্য ধরা হয়। বলছি অক্ষয় খান্নার কথা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমায় রেহমান বালোচের চরিত্রে তার হাড়হিম করা অভিনয় নতুন করে কাঁপন ধরিয়েছে দর্শকদের মনে। সমালোচকদের প্রশংসায় যখন ভাসছেন এই অভিনেতা, ঠিক তখনই অভিনেতা দানিশ প্যান্ডোর অক্ষয়কে নিয়ে ফাঁস করল এক বিস্ফোরক তথ্য।

বি-টাউনে শোনা যায়, অক্ষয় খান্না নাকি সেটে খুব একটা কথা বলেন না এবং একটু আলাদা থাকেন। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দানিশের ভাষ্যে সেই গুঞ্জনের সত্যতা মিললেও, এর নেপথ্যে উঠে এসেছে অক্ষয়ের পেশাদারিত্বের এক ভিন্ন রূপ।

এ বিষয়ে দানিশ বলেন, ‘অক্ষয় আসলে একজন অত্যন্ত অমায়িক মানুষ এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। অক্ষয় বেশি কথা বলেন না ঠিকই কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে তার সঠিক উত্তর দেন। তিনি কাউকে এড়িয়ে চলেন না, বরং নিজের কাজের প্রতি এতটাই একাগ্র থাকেন যে কথা বলার সুযোগ পান না।’

তিনি আরও বলেন, ‘সেটে অক্ষয় নিজের মতো থাকেন এবং পুরোপুরি নিজের চরিত্রে ডুবে থাকেন। ক্যামেরা চলতে শুরু করলে তিনি যেন বদলে যান।’

সবশেষে এই অভিনেতা বলেন, ‘সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, শুটিংয়ের সময় তিনি ফোন ব্যবহারই করেন না। ফোন নিয়ে বসেনও না বরং চুপচাপ এক কোণে বসে নিজের অভিনয় নিয়ে ভাবতে থাকেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X