বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘কান্তারা’র দৈবকে ‘ভূত’ বলে তোপের মুখে রণবীর, পাশে দাঁড়ালেন গুলশান

রণবীর সিং ও গুলশান দেবাইয়া । ছবি: সংগৃহীত
রণবীর সিং ও গুলশান দেবাইয়া । ছবি: সংগৃহীত

কন্নড় সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির আগেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে এবার সিনেমাটি খবরের শিরোনামে এলো এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের কারণে। আর সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বলিউডের ‘এনার্জিটিক’ তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত ‘ইফি ২০২৫’-এর মঞ্চে সিনেমার পবিত্র ‘দৈব’ চরিত্রকে ‘ভূত’ বলে সম্বোধন করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

তবে এই কঠিন সময়ে রণবীরের পাশে এসে দাঁড়িয়েছেন ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর অভিনেতা গুলশান দেবাইয়া।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইফির মঞ্চে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠির উপস্থিতিতেই রণবীর সিং সিনেমার সেই আইকনিক ‘দৈব’ অবতারের নকল করার চেষ্টা করেন। কথা প্রসঙ্গে অতি উৎসাহী হয়ে তিনি পবিত্র দৈব সত্তাকে ভুলবশত ‘ভূত’ বলে বসেন।

রণবীর ঋষভকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কান্তারা চ্যাপ্টার ১ দেখেছি। ঋষভ, আপনার অভিনয় অসাধারণ ছিল, বিশেষ করে যখন সেই নারী ভূত (চামুন্ডি দৈব) আপনার শরীরে প্রবেশ করে।’

এ সময় ঋষভ শেঠি তাকে বারণ করার চেষ্টা করলেও রণবীর রসিকতা চালিয়ে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টিকে তারা ‘অসংবেদনশীল’ এবং ‘সংস্কৃতির প্রতি চরম অসম্মান’ হিসেবে অভিহিত করেন। বিতর্ক বাড়তেই রণবীর সিং তার আচরণের জন্য ক্ষমা চান এবং জানান, কাউকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না।

রণবীরের পাশে গুলশান দেবাইয়া সিনেমাটিতে রাজা কুলশেখরের ভূমিকায় অভিনয় করা গুলশান দেবাইয়া সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের পক্ষ নেন। তিনি বলেন, ‘মানুষ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তখন অনেক সময় ভুল করে বসে। রণবীরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু যেহেতু ও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই আমাদের উচিত সব ভুলে সামনে এগিয়ে যাওয়া।’

গুলশান আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না। তবে কেউ যদি এতে অপমানিত বোধ করেন, তাদের উদ্দেশে আমি বলব—রণবীর ক্ষমা চেয়ে নিয়েছেন। একজন মানুষ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন অন্য পক্ষের উচিত বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলা।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১০

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১১

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১২

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৩

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৫

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৭

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৮

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৯

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

২০
X