বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কে ইতি টানলেন খুশি-বেদাঙ্গ

বেদাঙ্গ রায়না ও খুশি কাপুরI ছবি : সংগৃহীত
বেদাঙ্গ রায়না ও খুশি কাপুরI ছবি : সংগৃহীত

বলিউডের ঝলমলে পার্টির আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর গ্ল্যামারের ভিড়, সবখানেই যেন একসঙ্গে ধরা দিতেন বেদাঙ্গ রায়না ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর। বলিউডের হাইপ্রোফাইল পার্টি থেকে শুরু করে আম্বানিদের পারিবারিক অনুষ্ঠান, এই যুগল মানেই ছিল নজরকাড়া উপস্থিতি। কিন্তু সেই রঙিন অধ্যায়ে হঠাৎই নেমে এলো অচেনা নীরবতা। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আলাদা পথ বেছে নিয়েছেন বেদাঙ্গ ও খুশি, যা ইতোমধ্যেই বি-টাউনে তৈরি করেছে নতুন আলোচনার ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, খুব সম্প্রতি খুশি-বেদাঙ্গের ব্রেকআপ হয়েছে। তারকাদের ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে বলেন, ‘খুশি আর বেদাঙ্গকে এখন আর জুটি বলা যায় না। ওদের সম্পর্কটা আর নেই।‘

তবে ঠিক কোন কারণে সম্পর্ক ভাঙল এ বিষয়ে এখনো মুখ খোলেননি খুশি-বেদাঙ্গ। কিন্তু এখনো তারা দুজন দুজনকে সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ফলো করছেন।

বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল তাদের প্রেমের আখ্যান। তাই হয়তো প্রেমের সম্পর্ক ঘুচে গেলেও বন্ধুত্বে ইতি টানতে চাননি তারা এমনটিই মনে করছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০২৩ সালে জোয়া আখতারের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন খুশি কাপুর।

জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। আর এই ছবিতে খুশির পাশাপাশি অভিনয় করেছিলেন বেদাঙ্গ রায়না। আর গুজন রয়েছে এই ছবির শুটিংয়ের সময় থেকেই বেদাঙ্গ ও খুশির প্রেমের শুরু হয়।

এদিকে বর্তমানে খুশির হাতে আপাতত তেমন কোনো সিনেমার কাজ নেই। তবে বেদাঙ্গ ইতোমধ্যে আলিয়া ভাটের বিপরীতে ‘জিগরা’ ছবিতে অভিনয় করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X