বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘাম ঝরাচ্ছেন খুশি কাপুর

খুশি কাপুর। ছবি : সংগৃহীত
খুশি কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডের উঠতি তারকা খুশি কাপুর এবার নিজের ফিটনেস জার্নিতে ছক ভাঙা এক দৃষ্টান্ত স্থাপন করলেন। রূপালি পর্দার আড়ালে এই নায়িকা যখন নিজের শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন, তখন চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরাও। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ২৯০ কেজি ওজন নিয়ে হিপ থ্রাস্ট করছেন খুশি- তা-ও আবার দুবার! প্রশিক্ষকের নজরদারিতে সম্পন্ন হওয়া এই দুর্দান্ত কসরতের পর ক্যাপশনে খুশির মন্তব্য, ‘আমাকে দেখলে মনে হবে না, কিন্তু আমিই খুশি’।

অভিনয়ে খুশির যাত্রা শুরু হয় নিউইয়র্ক ফিল্ম একাডেমির স্টুডেন্ট শর্ট ফিল্ম ‘স্পিক আপ’ দিয়ে, যেখানে তিনি নায়না চরিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিজ’ সিনেমায় বেটি কুপার চরিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন।

২০২৫ সালে জু্নায়েদ খানের বিপরীতে তার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভেয়াপা’ আসে, যেটি তামিল হিট ‘লাভ টুডে’র হিন্দি রিমেক। তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত রোমান্টিক কমেডি ‘নাদানিয়া’-তে অভিনয় করেন খুশি, যেখানে তার বিপরীতে ছিলেন নবাগত ইব্রাহিম আলি খান।

অন্যদিকে, খুশির বাবা বনি কাপুরও এখন আলোচনায় তার ওজন কমানো নিয়ে। তিনি ২৬ কেজি ওজন কমিয়ে চমক সৃষ্টি করেছেন। এ বিষয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে বনি লেখেন, “পুরনো কিছু পোশাকে নিজেকে মানিয়ে নিতে পেরে দারুণ লাগছে। ২৬ কেজি কমিয়েছি, আর কিছু বাকি। যারা আমার খোঁজ করছেন, তাদের জন্যই এটা শেয়ার করছি। দেখে শিখে ফেলুন। এটা সত্যিই মূল্যবান! আমি যদি পারি, যে কেউ এটা পারবে।”

এদিকে, খুশির বোন জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২৯ আগস্ট। এর আগে সিনেমাটি ২৫ জুলাই মুক্তির কথা ছিল। কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার পটভূমিকে কেন্দ্র করে তৈরি এই ছবি হবে ভালোবাসা, মজার এবং চমকের এক দুর্দান্ত যাত্রা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X