বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিজ্ঞানী হতে চেয়েছিলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন । ছবি : সংগৃহীত
আল্লু অর্জুন । ছবি : সংগৃহীত

নাসার মহাকাশ গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে রকেট ওড়ানোর স্বপ্ন দেখতেন যে কিশোর, আজ তিনি বক্সঅফিসের রকেট। তিনি পর্দায় এলেই ‘ঝুকেগা নেহি’ মন্ত্রে মেতে ওঠে আসমুদ্র হিমাচল। তিনি আর কেউ নন, দক্ষিণী সিনেমার স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন। বুধবার (৮ এপ্রিল) এই সুপারস্টারের ৪৫তম জন্মদিন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়ার নাতি এবং প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দর ছেলে হওয়ার সুবাদে সিনেমার রক্ত তার ধমনীতেই ছিল। তবে কিশোর বয়সে অভিনয়ের চেয়ে বিজ্ঞানের প্রতিই ঝোঁক ছিল বেশি। কিন্তু ভাগ্য তাকে টেনে আনে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়।

চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে প্রাথমিক পাঠ চুকিয়ে হায়দরাবাদের এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর অ্যানিমেশন নিয়েও পড়াশোনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরার সামনের আকর্ষণই জয়ী হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয়। তারপর একে একে ‘বানি’,‘পারাগু’, ‘হ্যাপি’-র মতো ছবি করেন। প্রথম দিকে একেবারে চকোলেটহিরো হিসাবেই নিজেকে পর্দায় উপস্থাপন করেন। কিন্তু ‘আর্যা ২’ ছবি থেকে নিজেকে একটু একটু করে ভাঙতে শুরু করেন। এরপর থেকে পুরোপুরি অ্যাকশনে মন দেন আল্লু।

‘নাপেরু সুরিয়া’ ছবির সময় থেকে রীতি মতো ‘সুপারস্টার’ তকমা পেয়ে যান তিনি। কিন্তু ২০২০ সালে ‘আলা বৈকুণ্ঠপুর’ ছবির সময় থেকে যেন দক্ষিণের গণ্ডি পেরিয়ে গোটা দেশে পরিচিতি পেতে শুরু করেন।

অর্থাৎ‘প্যান ইন্ডিয়া’ তারকার তকমা পান। এদিকে ২০২১ সালে তার ‘পুষ্পা: দ্য রাইজ়’ যেন বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে দেয়। গড়ে তোলে নতুন নজির। এই ছবির পর থেকে দেশজুড়ে তার খ্যাতি যেন অনেকগুণ বেড়ে যায়।

এদিকে ব্যক্তিগত ও পেশাদার জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে এই অভিনেতা ব্যস্ত তার পরবর্তী প্রজেক্ট ‘এএ২২*এ৬’ নিয়ে। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের এপ্রিলেই বড় পর্দায় নতুন অবতারে ধরা দেবেন এই সুপারস্টার।

প্রসঙ্গত, বংশ পরম্পরায় অভিনয়ের ব্যাটন আজ আল্লু অর্জুনের হাতে। তার ছোট ভাই আল্লু শিরিষও হাঁটছেন একই পথে। তবে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণ না হলেও, সিনেমার মহাকাশে আল্লু অর্জুন যে আজ উজ্জ্বলতম নক্ষত্র, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১০

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১১

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১২

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৩

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৫

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৬

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৭

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৯

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

২০
X