বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আল্লুর জন্য মুখে তুলা ঢুকিয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়াস

আল্লু অর্জুন ও শ্রেয়াস তালপাড়ে। ছবি : সংগৃহীত
আল্লু অর্জুন ও শ্রেয়াস তালপাড়ে। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তালপাড়ে শুধু পর্দার অভিনয়ে নয়, ভয়েস আর্টিস্ট হিসেবেও দর্শককে চমকে দিয়েছেন। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ (২০২১) ও ‘পুষ্পা ২ : দ্য রুল’ (২০২৪)-এর হিন্দি সংস্করণে তিনি নায়কের জন্য কণ্ঠ দিয়েছেন।

ভারতীয় এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, পুষ্পা চরিত্রের রুক্ষ ও শক্তিশালী কণ্ঠস্বর ফুটিয়ে তুলতে অভিনব এক কৌশল অবলম্বন করেছিলেন তিনি। শ্রেয়াস বলেন, ‘প্রথমে মুখ, ঠোঁট বাকা করে চেষ্টা করেছিলাম। কিন্তু এতে ক্লিয়ারিটি নষ্ট হচ্ছিল। এরপর মুখে পান রেখে চিবাতে চিবাতে চেষ্টা করলাম, কিন্তু তাতেও গলা বসে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্রোডাকশনের কাছ থেকে তুলা নিয়ে মুখে রেখেই ডাবিং করলাম। সেটিতেই কাজ হয়ে গেল।’

অভিনেতা জানান, আল্লু অর্জুনের সঙ্গে দেখা না করেই তিনি এই ভয়েস ওভার সম্পন্ন করেছেন। তবে দর্শকদের প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক। বিশেষ করে ‘পুষ্পা-২’-এর পর তার কণ্ঠস্বর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শ্রেয়াস তালপাড়ে মনে করেন, পুষ্পার বিখ্যাত সংলাপগুলো হিন্দি দর্শকের কাছে পৌঁছাতে পারা তার অভিনয় জীবনের একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা।

বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তালপাড়ে শুধু পর্দার অভিনয়ে নয়, ভয়েস আর্টিস্ট হিসেবেও দর্শককে চমকে দিয়েছেন। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ (২০২১) ও ‘পুষ্পা ২ : দ্য রুল’ (২০২৪)-এর হিন্দি সংস্করণে তিনি নায়কের জন্য কণ্ঠ দিয়েছেন।

ভারতীয় এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, পুষ্পা চরিত্রের রুক্ষ ও শক্তিশালী কণ্ঠস্বর ফুটিয়ে তুলতে অভিনব এক কৌশল অবলম্বন করেছিলেন তিনি। শ্রেয়াস বলেন, ‘প্রথমে মুখ, ঠোঁট বাকা করে চেষ্টা করেছিলাম। কিন্তু এতে ক্লিয়ারিটি নষ্ট হচ্ছিল। এরপর মুখে পান রেখে চিবাতে চিবাতে চেষ্টা করলাম, কিন্তু তাতেও গলা বসে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্রোডাকশনের কাছ থেকে তুলা নিয়ে মুখে রেখেই ডাবিং করলাম। সেটিতেই কাজ হয়ে গেল।’

অভিনেতা জানান, আল্লু অর্জুনের সঙ্গে দেখা না করেই তিনি এই ভয়েস ওভার সম্পন্ন করেছেন। তবে দর্শকদের প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক। বিশেষ করে ‘পুষ্পা ২’-এর পর তার কণ্ঠস্বর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শ্রেয়াস তালপাড়ে মনে করেন, পুষ্পার বিখ্যাত সংলাপগুলো হিন্দি দর্শকের কাছে পৌঁছাতে পারা তার অভিনয়জীবনের একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১০

নাটকে ফেরার আভাস দিলেন মিম

১১

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

১৩

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১৪

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৭

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৮

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৯

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

২০
X