বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:৪০ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের পর এবার মেট গালায় করণ জোহর 

করণ জোহর  । ছবি : সংগৃহীত
করণ জোহর  । ছবি : সংগৃহীত

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় ইভেন্ট ‘মেট গালা’ । যেখানে প্রতি বছর ডানা মেলে ধরেন বিশ্বের নামী-দামী তারকারা। গত বছর এই মঞ্চে ঝড় তুলেছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার সিঁড়িতে পা রেখে ইতিহাস গড়েছিলেন তিনি। আর এবার সেই একই পথে হাঁটতে চলেছেন কিং খানের প্রিয় বন্ধু তথা বলিউডের প্রভাবশালী পরিচালক করণ জোহর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ৪ মে নাতাশা পুনাওয়ালার সঙ্গে করণ যোগ দেবেন বহুল আলোচিত এই ইভেন্টে। সঙ্গে থাকবেন বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাও।

জানা যায়, করণের পোশাকও নাকি মালহোত্রাই ডিজাইন করেছেন। এদিকে গুঞ্জন ইশা আম্বানিও নাকি থাকছেন মেট গালায়। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি করণ।

উল্লেখ্য, ২০২৫ সালের মেট গালা মাতিয়েছিলেন শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক এবং ছিল একটি ‘কে’ লেখা পেনডেন্ট। যা হিরে খচিত। তার হাতে ছিল বেশ কয়েকটি আংটি। আর এই অবতারেই সকলকে মুগ্ধ করেন তিনি। শাহরুখের পাশাপাশি পাঞ্জাবি গায়ক ও নায়ক দিলজিৎ সিং দোসাঞ্জ মুগ্ধ করেন আগত দর্শকদের । এদিকে গতবার শাহরুখ-দিলজিৎ ছাড়াও মেট গালায় অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X