বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আসছে ‘কফি উইথ করণ’ সিজন ৯

করণ জোহর । ছবি : সংগৃহীত
করণ জোহর । ছবি : সংগৃহীত

বলিউডের গসিপ, তারকাদের গোপন প্রেম আর সেই বিতর্কিত র‍্যাপিড ফায়ার রাউন্ডের নেশায় যারা বুঁদ হয়ে থাকেন, তাদের জন্য চলে এলো এ বছরের সবচেয়ে বড় ধামাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বি-টাউনের অন্দরমহলের খবর নিয়ে ফের ফিরছে ‘কফি উইথ করণ’। সম্প্রতি নির্মাতা করণ জোহর নিজেই নিশ্চিত করেছেন যে, জনপ্রিয় এই টক শো-এর নবম সিজন নিয়ে তিনি ফিরছেন আগামী দিওয়ালিতেই।

‘মিড ডে’ সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সিজন ৯-এর ফেরার ঘোষণা দেন করণ। এক দর্শক শো-টির ফেরার সময় জানতে চাইলে মুচকি হেসে করণ উত্তর দেন, ‘দিওয়ালি। সিজন ৯।” এর আগে ২০২৪ সালে শো-টির অষ্টম সিজন শেষ হয়েছিল।

‘কফি উইথ করণ’ মানেই যেন বিতর্কের হাতছানি। গত সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিজেদের সম্পর্ক নিয়ে করা কিছু মন্তব্য অন্তর্জালে ব্যাপক ট্রলের শিকার হয়েছিল। এ ছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সানি ও ববি দেওলের মতো তারকাদের উপস্থিতিতে সিজন ৮ ছিল জমজমাট।

তবে এই শো-র ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে আরও বিস্ফোরক সব অধ্যায়। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির সেই বিতর্কিত মন্তব্য আজও দর্শকদের মনে গেথে রয়েছে।

এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও তার ডেটিং লাইফ নিয়ে মন্তব্য করে ক্যারিয়ারে বড় ধাক্কা খেয়েছিলেন। তবে সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছিল কঙ্গনা রানাউতের সেই এপিসোড। যেখানে তিনি করণের মুখের ওপর তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন।

তবে ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই শো-র প্রতিটি সিজনই দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা

ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন খাতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে 

শিশুশ্রম, শীর্ষে রাজশাহী বিভাগ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী / ব্যাংক খাতে বন্ধ করা হয়েছে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

মধুসহ যেসব পণ্যের দাম বাড়বে

১০

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ 

১১

আপনার সিভি খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়োগকর্তারা যে ৮ বিষয় লক্ষ্য করেন

১২

ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতি ‘অর্থহীন’ করে তুলেছে 

১৩

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৪

বাজেটে মূল্য কমবে যেসব পণ্যের

১৫

শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপি নেতা অবরুদ্ধ 

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে ৩ পরিবর্তন

১৭

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

কয়লা আমদানিতে বাড়তে পারে শুল্কছাড়ের মেয়াদ

১৯

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত?

২০
X